মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরপুর প্রতিনিধিঃ / ১৭৮ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর – ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে মিরপুর উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি,

সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য মাওঃ মুফতি আমির হামজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি,

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, সাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com