মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মিরপুরে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

আলমগীর মন্ডলঃ / ৯১ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মহান নেতা। আমরা জিয়াউর রহমানকে হারিয়েছি, তারেক রহমানকে হারাতে দেব না। তিনি অভিযোগ করেন, এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে এবং ২০০৮ সালের মতো নির্বাচন প্রকৌশল যেন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম,লে. কর্নেল সামসুজ্জামান (অব.), ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার শাহজাহান আলী,

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রহমত আলী রব্বান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টা রাগীব রউফ চৌধুরী বলেন, আমাদের রাজনীতি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি। আমরা জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন, মিরপুর-ভেড়ামারার মাটি বিএনপির ঘাঁটি। আগেও ছিল, এখনো আছে। আশা করি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবারও তা প্রমাণ করবেন।

তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় এলেই এলাকার উন্নয়ন হয়—এটাই বাস্তবতা। আমার বাবা তিনবারের সংসদ সদস্য ছিলেন এবং তার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

 

তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে এবং সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে।

জনসভায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com