মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মিরপুর প্রতিনিধি: / ৯৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “শিক্ষকদের পাশে থাকা পেশার সুরক্ষা এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” প্রতিপাদ্য-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মামুনুর রশীদ সিদ্দিক বলেন শিক্ষকরাই জাতির আলোর দিশারী ও মানুষ গড়ার কারিগর। শিক্ষক কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান প্রদান করেন না; তাঁরা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁদের প্রজ্ঞা, ধৈর্য, নিষ্ঠা ও আন্তরিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনকে সুদূরপ্রসারীভাবে প্রভাবিত করতে পারে। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করেন, জ্ঞানের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি এবং প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার প্রেরণা যোগান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। এ সময়ে ছাতিয়ান রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ,

সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, সদরপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার মাওলানা শেখ মহিউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com