শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মিরপুরে মহান বিজয় দিবস পালিত

মিরপুর প্রতিনিধিঃ / ৪৮১ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় ফুটবল মাঠে ৩১ বার  তপোধ্বনী মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নাজমুল ইসলাম,  মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে আহ্বায়ক আমজাদ হোসেন ও সদস্য সচিব নজরুল করিম, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন পুষ্পমাল্য অর্পন করেন।

এছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সাথে সাথে  সকল সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ প্রর্থনা করা হয়।

বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও লাঠি খেলা সন্ধ্যায় প্যারীসুন্দরী মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী স্থানীয় ফুটবল মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com