মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

মিরপুরে রেলপথ অবরোধ, নতুন স্টেশন মাষ্টার পদায়নে প্রত্যাহার

আলমগীর মন্ডলঃ / ১৩৮ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

স্টেশন মাস্টার নিয়োগ সহ সাত দফা দাবি আদা‌য়ে কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় রেলপথ অবরোধ করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থে‌কে মিরপুর উপ‌জেলা উন্নয়ন ক‌মি‌টির উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী  মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে আসলে আন্দোলনকারীরা রেললাইনের ওপর শুয়ে প‌ড়েন।এতে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ও পার্বতীপুর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন মিরপুর স্টেশনে আটকে পড়ে। এতে পশ্চিমাঞ্চলের রেল চলাচলে বিঘ্ন ঘটে।

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর তাৎক্ষণিক চুয়াডাঙ্গার এএসএম কামরুল হাসানকে স্টেশন মাষ্টার হিসেবে পদায়ন এবং বা‌কি দাবিগু‌লো পর্যায়ক্রমে পূর‌ণের আশ্বাস পে‌লে অবরোধ প্রত্যাহার ক‌রে নেন আন্দোলনকারীরা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সব আন্তনগর ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্ল্যাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক ব‌লেন, ‘আন্দোলনকারীদের সাত দফা দাবির ম‌ধ্যে প্রধান দা‌বি ছিল নতুন স্টেশনমাস্টার নি‌য়োগ। এই দা‌বির প্রেক্ষিতে তাৎক্ষ‌ণিক চুয়াডাঙ্গার এএসএম কামরুল হাসানকে স্টেশন মাষ্টার হিসেবে নিয়োগ করা হ‌য়ে‌ছে। অন্যান্য দা‌বিগু‌লো পূরণে সং‌শ্লিষ্টরা আন্ত‌রিক। পর্যায়ক্রমে বা‌কিগু‌লোও পূরণ করা হ‌বে। আন্দোলনকারীরা অব‌রোধ প্রত‌্যাহার ক‌রেছেন। ট্রেন চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com