মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু আজ

পাবনা প্রতিনিধিঃ / ১১৩ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। নতুন মাইলফলকে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম। ঐতিহাসিক এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিরা।

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানের অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পাবনার রূপপুর প্রকল্পটির এক নম্বর ইউনিট নির্মাণযজ্ঞের বহু ধাপ অতিক্রম করে এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। বিকেলে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করবে বাংলাদেশ। জ্বালানি লোডিংসহ পরীক্ষামূলক ধাপগুলো শেষে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পূর্ণভাবে উৎপাদনে যেতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ১৫ থেকে ২১ আগস্টের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এরপর দুই মাসের মধ্যে এটি ৫০০ মেগাওয়াটে উন্নীত করা যাবে। আর ডিসেম্বরের শেষ বা ২০২৭ সালের জানুয়ারির শুরুতে ১ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নীতিনির্ধারকদের মতে, প্রথম ইউনিট চালুর পর দ্রুতই দ্বিতীয় ইউনিটও উৎপাদন পর্যায়ে আনার কাজ এগোবে। সব মিলিয়ে ২০২৭ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে রূপপুর থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর মধ্যে প্রায় ২ হাজার ২০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে, যা ২ কোটি মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন রাখা হয়েছে। সরকারের পক্ষে এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে যুক্ত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com