শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- মারফত আফ্রিদি

মিরপুর প্রতিনিধি: / ৮৭ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

কামিরহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ফুলুবাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

শিক্ষার্থীদের মাঝে জার্সি, ফুটবল ও ট্রাউজার  বিতরণ করেন তিনি। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক রেহেনা ইয়াসমিন, ইব্রাহিম খলিল, ইসতিয়াক আহমেদ, আসাদুজ্জামান রানা, সহকারী শিক্ষক আব্দুল আলিম, মনজুয়ারা খাতুন, নাজমুল ইসলাম, হাদিউল ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় আমি বিদ্যালয়ের সাবেক সভাপতিকে ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে এই সহযোগিতা ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মারফত আফ্রিদী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই আমার এই উদ্যোগ।ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বার্তা প্রেরক:মারফত আফ্রিদীমিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিমোবাইলঃ 01711355782, তাং 24-08-2026


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com