মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

সকালে খালি পেটে গরম পানি খাওয়ার উপকারিতা

লাইফ স্টাইল ডেস্কঃ / ২০৭ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শীতকালে ঠান্ডা পানি খাওয়ায় যেন দায়। এসময় সবাই বেছে নেন হালকা কুসুম গরম পানি। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় তা হলো এটি কী ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে গরম পানি খাওয়া সাধারণত ক্ষতিকর নয়—বরং সঠিকভাবে খেলে এটি উপকারী। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

দেখে নিন উপকারিতা-

১. হজম শক্তি বাড়ায়: পাকস্থলী সক্রিয় হয়, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে

২. শরীরের বর্জ্য বের হতে সহায়তা করে

৩. রক্ত সঞ্চালন ভালো করে

৪. শীতে শরীর গরম রাখতে সাহায্য করে

৫. গলা পরিষ্কার রাখে, কফ জমা কমাতে সহায়ক

কখন ক্ষতিকর হতে পারে?

১. অতিরিক্ত গরম হলে: খুব গরম পানি (ফুটন্ত বা জ্বালানো অবস্থায়) পান করলে গলা ও খাদ্যনালিতে জ্বালা বা ক্ষত হতে পারে।

২. গ্যাস্ট্রিক বা আলসার থাকলে: অতিরিক্ত গরম পানি পাকস্থলীতে অস্বস্তি বাড়াতে পারে।

৩. একসাথে বেশি পরিমাণে খেলে: হঠাৎ বেশি পানি খেলে বমি ভাব বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।

কীভাবে খাবেন নিরাপদে?

১. হালকা গরম বা কুসুম গরম পানি খান

২. এক গ্লাস (২০০–২৫০ মি.লি.) যথেষ্ট

৩. ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন

৪. চাইলে ২–৩ ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন (গ্যাস্ট্রিক না থাকলে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com