মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ইউএনও`র হঠকারী সিদ্ধান্তে প্রায় ৫ঘন্টা বিদ্যুৎহীন মিরপুর

মিরপুর প্রতিনিধিঃ / ৩৫৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের হঠকারী সিদ্ধান্তে প্রায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত উপ‌জেলাবাসী।

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ লাইন মেরামতে মোটরসাইকেল যোগে যাওয়ার জন্য গাড়ির জ্বালানি প্রয়োজন হলে মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে গাড়ির তেল নিতে যায়।

এসময় মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজকে নিজেদের পরিচয় দিয়ে তেল চাইলে তিনি লাইনে দাড়িয়ে তেল নেয়ার নির্দেশ দেন। অন্যথায় তার উপর আইন প্রয়োগের হু‌শিয়ারী দেন।

এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেট নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইউএনও`র এমন হটকারী সিদ্ধান্তে উপজেলাবাসী প্রায় ৫ঘন্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাংকসেবা, বিভিন্ন অফিস, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবন যাপন স্থবির হয়ে হ‌য়ে যায়।

এ ব্যাপারে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক জানান বিদ্যুৎ সেবা চলমান রাখতে আমার দপ্তরের কর্মচারীরা ফিলিং স্টেশনে তেল নিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তেল দেন নাই। গাড়ির তেল না পাওয়ার কারনে উপজেলার ৭টি ফিডারের আওতায় প্রায় লক্ষাধিক গ্রাহকের বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা পরে বিকল্প যান ব্যবহার করে লাইন চালু করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান`র সা‌থে মুঠোফোনে আলাপ কর‌লে তি‌নি জানান বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ব‌্যাপা‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আ‌জিজ বক্তব‌্য দি‌তে অপারগতা প্রকাশ ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com