মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ১৩৬ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

আগামী ৭ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৩০ মার্চ) রাতে তিনি এ তথ্য জানান।

এর আগে ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। গতকাল রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন বোর্ড চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তারিখ নির্ধারণের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। যেহেতু গতকাল সংসদ অধিবেশন চলায় শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত ছিলেন না, তাই তার দপ্তরের চূড়ান্ত সই বা অনুমোদনের পর এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানিয়েছে, ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার লক্ষ্যে অভ্যন্তরীণ সব প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে। সব শিক্ষা বোর্ডকে প্রশ্নপত্র প্রণয়ন ও কেন্দ্র বিন্যাসের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com