বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৬ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, ‘এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না।’ তিনি আরও বলেছেন, ‘জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষ কাজ না করলে তাদের বিদায় করে দেয়া হবে।’
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবাদ সমাবেশে আমির হামজা এসব কথা বলেন। এর আগে তিনি নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন।
গণঅধিকার পরিষদের সঙ্গে শনিবারের (১৫ আগস্ট) সংঘর্ষের ঘটনায় রোববার লাঠি মিছিল করে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। রোববার বিকাল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে এ মিছিল বের হয়। এর আগে নেতাকর্মীদের অনেককে বেসবল ব্যাট ও লাঠি সোঁটা নিয়ে ডিসি কোর্ট চত্বরে জড়ো হতে দেখা যায়।
পরে মিছিলে অনেকের হাতি এসব ব্যাট ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমার আসন বাংলাদেশের একটি আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। তাই এখানে কোন চাঁদাবাজি চলবে না। যদি ডিসি এসপি নিরপেক্ষ কাজ না করে, তাহলে তাদের বিদায় করে দেয়া হবে।’
প্রতিবাদ সভায় কুষ্টিয়া ৪ আসনের এমপি আফজাল হোসেন বলেন, ‘একটি দল জামায়াত শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। তারা রান্না করা ভাতও খেয়ে যেতে পারেনি। এখন যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন তারা রান্না করারও সুযোগ পাবেন না।’
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com