মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ওয়ারীতে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

কুষ্টিয়া পোস্ট ডেস্ক / ৩৫৮ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১:২০ পূর্বাহ্ন

রাজধানীর ওয়ারীতে ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রেস্টুরেন্টটির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে আহতদের ধারণা।

দগ্ধদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা একজন বলেছেন, একটি ভবনের তৃতীয় তলায় রেস্টুরেন্টটির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিম নামের দুজন ভর্তি হয়েছেন। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com