মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়ায় অবৈধ সিগারেট কারখানা সিলগালা

দৌলতপুর প্রতিনিধিঃ / ১২০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে র‍্যাব-১২ কুষ্টিয়া। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত প্রায় ৩ থেকে সকাল ৭ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একটি গোডাউনে গড়ে তোলা অবৈধ সিগারেট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের ফার্মে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সিগারেট উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁচটি মেশিন উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নকল সিগারেট, কাঁচামাল ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি-না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি র‍্যাব।
এ বিষয়ে গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, প্রায় দেড় মাস আগে শাকিল নামের এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় গোডাউনটি ভাড়া দেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল, এমন বিষয়ে তিনি অবগত ছিলেন না।
তিনি আরও বলেন, ‘আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওই দিকে খুব একটা যাওয়া হয় না।’
র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানিয়েছেন, জব্দ করা মালামাল ও কারখানাটি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের খুব দ্রুত আইনের আওতায় নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com