মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়ায় আগুনে পুড়ল নির্বাচন অফিসের নথি

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৩৪ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি খেয়াল করেন। খবর পেয়ে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অফিস ভবনের নিচতলার স্টোররুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানিয়েছেন, “স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং পুলিশ সুপার জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে না অন্য কোনভাবে হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যাচাই-বাছাইয়ের পরে বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com