বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৮১ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্যের গাড়িতেও হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫-৬ জন আহত হয়েছে। তবে আহতদের কেউ গুরুতর নন বলে জানিয়েছেন কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলেন নেতাকর্মীরা। এ সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গাড়িযোগে বাসার দিকে যাচ্ছিলেন। তার গাড়ি বিক্ষোভস্থলের কাছাকাছি পৌঁছালে বিক্ষোভকারীদের স্লোগান জোরালো হয়। এ সময় এমপির সমর্থকরাও পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। এ সময় এমপির গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এমপির সমর্থকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তার গাড়িতে হামলা করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এমপির সমর্থকেরাই সেখানে গিয়ে উস্কানিমূলক আচরণ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করে।
ঘটনার পর ছয় রাস্তার মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। সেখানে এমপির গাড়ি ও সমর্থকেরা পৌঁছানোর পর তার সমর্থকেরা পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com