মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

কুষ্টিয়ায় এখন আমি উপরওয়ালা: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২১৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেন, মেডিকেল এবং সদর নিয়ে কিছু লিখিত অভিযোগ আমার কাছে আছে। এগুলো আমি সদরে জানিয়েছি। উনারা প্রথমে ভুল স্বীকার করে মাফ চায় এবং উপরওয়ালার দোষ দেয়। আমি বলেছি, কুষ্টিয়ায় উপরওয়ালা এখন কেউ নেই; কুষ্টিয়ায় এখন আমি উপরওয়ালা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আরও বলেন, সুতরাং কিছু হলেই আমাকে জানাবেন। কিছু কালো হাত আছে, এই হাতের কথাও আমাকে অনেকেই জানিয়েছেন। আমিও সরাসরি জানিয়েছি, সুতরাং দুই নাম্বারি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয়ে বলা আছে আপনারা উনার কাছে যান।

এতো ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় বাকিটা আমি দেখবো। সংসদ অধিবেশন বসার আগেই আমি ৪/৫টা জায়গায় যাবো। তারমধ্যে সিভিল সার্জনের বিষয়টি আমার মাথায় আছে। অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।

এ সময় জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com