মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

খোকসা প্রতিনিধিঃ / ৭৪ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছি, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com