শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় নৌকা ডুবে দুই কৃষক নিহত

Reporter Name / ৩৭৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায়একর  পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষ‌ক নিহত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার(১৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপ‌জেলার বাহাদুর ইউনিয়‌নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন একই ইউনিয়‌নের ইসলামপুর গ্রা‌মের মৃত আব্দুল গফু‌রের ছে‌লে আব্দুর র‌শিদ(৫০) ও শরাফত প্রামা‌ণি‌কের ছে‌লে মামুন(২৮)।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গেছে,স্থানীয় চারজন কৃষক র‌শিদ,মামুন,শরীফুল ও সদু একই নৌকাযোগে নালা নদী ধ‌রে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। প‌রে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার ব‌লেন,তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট। যে দুইজন নিহত হ‌য়ে‌ছেন তারা সাঁতার জান‌তেন না। মৃতদেহগুলো পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com