কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামের মোবারক আলী নামে এক ব্যক্তির খোলা শোয়ার ঘরের মাটির নিচ থেকে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, সে বাড়ির মালিক ৮০ বছরের বৃদ্ধ এবং অসুস্থ। এ কারণে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা ওই বাড়িতে অস্ত্র-গুলি পুঁতে রেখেছিল। উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এই জাতীয় আরো খবর ....