শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৯ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়া শহরে পান কিনতে পাঠিয়ে এক কিশোরের একমাত্র উপার্জনের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কিশোর ভ্যানচালক রাজ (১৪) ও তার পরিবার।
রাজ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে অল্প বয়সেই ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে সে।
কিশোর ভ্যানচালক রাজ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ভ্যান ভাড়া করেন। পথে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন তিনি। সেখানে পৌঁছে কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন। রাজ পান কিনে ফিরে এসে দেখতে পায়, যাত্রীও নেই, ভ্যানও নেই। ঘটনার পরপরই অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাজের বাবা বাহাদুর জানান, তিনি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অবস্থার কারণে ভ্যান চালাতে পারেন না। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। অর্থের অভাবে বড় ছেলে রাজকে পড়াশোনা শেখাতে পারেননি। রাজ ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে। স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন বলে জানান বাহাদুর।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহে ঋণের কিস্তির টাকা দিতে হয়। এখন ভ্যানটাই নেই। সংসার কীভাবে চলবে, আর কিস্তির টাকা কীভাবে শোধ হবে? এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com