মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়ায় বল্লমের আঘাতে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ২৩৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মারামারি ও বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম একই এলাকায় নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com