মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন ছদ্মবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৫৭ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে পরিচিত ওয়ালিউল বারী চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে করোনাসহ বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে ‘সাংবাদিকতার পথিকৃৎ ও নির্ভীক কণ্ঠস্বর’ শীর্ষক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গবেষক ও লেখক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, গবেষক অ্যাডভোকেট লালিম হক, অ্যাডভোকেট কেজি মোস্তফা, ডা. মুসা কবির, সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমদ, ব্যবসায়ী সংগঠনের নেতা এস এম কাদেরী শাকিলসহ সহ সমাজের বিশিষ্টজনেরা ওয়ালিউল বাড়ি চৌধুরীর কর্ম ও দর্শন নিয়ে আলোকপাত করেন।
বক্তারা বলেন, ওয়ালিউল বারী চৌধুরী কেবল একজন সাংবাদিক বা সম্পাদকই ছিলেন না, তিনি নিজেকে সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি একাধারে ভাষা সৈনিক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং একজন সমাজ হিতৈষী মানুষ ছিলেন। তারা বলেন, ওয়ালিউল বারী চৌধুরী ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভারত থেকে প্রকাশ করেন ‘স্বাধীন বাংলা’ নামে একটি পত্রিকা, যা কুষ্টিয়াসহ আশেপাশের অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে তুলেছিল।
এর আগে ১৯৬৩ সালে তিনি প্রকাশ শুরু করেন ‘মশাল’ নামের একটি কাগজ। দেশ স্বাধীনের পর ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় প্রকাশ হয় সাপ্তাহিক ইস্পাত। তৎকালীন সময়ে এই পত্রিকা অঞ্চলের স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এক বলিষ্ঠ ভূমিকা পালন করে। তৎকালীন সময়ে এটি ছিল সংবাদকর্মী তৈরীর সূতিকাগার। বক্তারা বলেন, এই নির্ভীক সাংবাদিকের আদর্শ ও জীবন দর্শন বর্তমান সময়ের সংবাদ কর্মীদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com