শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

দৌলতপুর প্রতিনিধিঃ / ২৪২ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৫) নামের এক পথচারীর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লু মণ্ডলের স্ত্রী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন মর্জিনা। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com