মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাবের অভিযানে নকল সিগারেট উদ্ধার

দৌলতপুর প্রতিনিধিঃ / ১৪৬ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

 

কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাবের অভিযানে ৬ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যমানের ৪ হাজার ৮ শত প্যাকেট নকল শুল্ক পরিশোধের ষ্ট্যাম্প ও ট্রেডমার্কযুক্ত রয়্যালস অফ লন্ডন ব্রান্ডের সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জালাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে নকল সিগারেট সহ তার পুত্র মোহন  ইসলাম (২৪) কে আটক করে র‍্যাব।

এসময় উদ্ধারকৃত সিগারেটের প্যাকেট, সিগারেট ও গায়ে লাগানো শুল্ক পরিশোধের ষ্ট্যাম্পসমূহ নকল বলে জানান আসামী মোহন।

এবিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মামলার বাদী কাজী মরতুজা রেজা জানান- গোপন সূত্রে জানতে পারি,দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত মওলা বক্সের পুত্র জালাল উদ্দিনের বসত বাড়ীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নকল রয়েল সিগারেট অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়াকে অবহিত করলে অভিযান পরিচালনা করে এসকল নকল রয়েল সিগারেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়-সে দীর্ঘদিন অবৈধভাবে নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। ধৃত আসামী নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে সরকারের রাজস্ব আয়ের ক্ষতি সাধন করে।

র‍্যাব সুত্রে জানা যায়- আটককৃত চার হাজার আটশত প্যাকেট নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প ও ট্রেডমার্ক যুক্ত রয়েল অফ লন্ডন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট যাতে ৯৬ হাজার শলাকা রয়েছে এবং জব্দকৃত সিগারেটের মূল্য ৬লক্ষ ৭২হাজার টাকা।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে ব্রিটিশ আমেরিকান টৌবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com