মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

দৌলতপুর প্রতিনিধিঃ / ১৭২ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মশাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের মধ্যে ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই তিন চাকার নছিমনটি উল্টে যায়। এতে ব্যবসায়ী জব্বার আলী মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা গেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় জব্বার আলী মোল্লা নামে একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com