শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইকারীর হামলায় দুই যুবক আহত

মিরপুর প্রতিনিধি: / ১২৬ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইকারীর হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে প্রায় দুই লাখ টাকা। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- উপজেলা সদরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাফায়াত আলী (২০) ও আব্দুস সামাদের ছেলে রাব্বি হোসেন (১৯)।
আহতদের পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাতে ভুট্টা বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে উপজেলার রামনগর থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তারা বাঁশবাড়িয়া মাঠের মধ্যে পৌঁছলে একদল ছিনতাইকারী তাদের ভ্যানের গতিরোধ করে।
পরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামাল উদ্দিন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। কেউ অভিযোগ নিয়ে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com