মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

আলমগীর মন্ডল: / ১৩৪ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে (অর্থ বছর ২০২৫-২৬) উফশী আউশ ধান, তিল ও মুগ এর আবাদ ও উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার,

এসময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রায়েয়া,

ইমদাদুল হক মিলন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে অতিথিবৃন্দ ৭ হাজার ৬শ’ ৭০ জনকে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সেইসাথে ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি বিতরণ করা হয়।

৮০ জনকে ৫কেজি করে মুগডাল বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ৫কেজি করে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com