বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

কুষ্টিয়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৩২ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ উদ্যোগে বুধবার সকালে শহরের পাঁচ রাস্তা মোড়ে “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন : এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” শ্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক’র সভাপতি আসমা আনসারী মীরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন সনাকের সদস্য তহমিনা চৌধুরী ঝর্না, সুভাশীষ সাহা খোকন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম, এফপিএবি’র প্রতিনিধি আজিজুর হক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্যামলী খাতুন, সেতুর প্রতিনিধি হারুন অর রুশিদ, মিজানুর রহমান,

দিশার প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার প্রমুখ। ইয়েস সদস্য শিল্পী সরকারের পরিচালনায় ধারণাপত্র পাঠ করেন ইয়েস প্রতিনিধি প্রিয়তা আক্তার। মানববন্ধনে বক্তারা বলেন পরিবেশ দুষন ও জলবায়ু পরিবর্তন বর্তামানে মানবজাতির সামনে সবচেয়ে বড় হুমকি। পরিবেশ দুষনের ফলে বায়ুমন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ও জলবায়ু পরিবর্তন হচ্ছে।

বায়ুমন্ডলে ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় ক্রমশয় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে সমগ্র প্রকৃতির উপর। তাই বাসযোগ্য পৃথিবী ও সুস্থ সুন্দর জাতি গঠনে বেশি বেশি বৃক্ষ রোপন এবং বনভূমি সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার বর্জন ও বজ্য ব্যপস্থাপনার উন্নতি সাধনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com