শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ৭৮ ঘন্টা পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

দৌলতপুর প্রতিনিধি: / ১৫২ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টার পর শূন্যরেখায় অবস্থান করা ১২ জনকে ৭৮ ঘণ্টা পর ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের শূন্যরেখা থেকে নিয়ে যাওয়া হয় বলে জানান কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

পতাকা বৈঠকে ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিএসএফের পক্ষে রানীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।

বিজিবি জানায়, শুক্রবার ভোররাতে চার শিশু, চার নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে নিকটস্থ প্রাগপুর বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী ১২ জনকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখায় ফেরত পাঠায় বিজিবি।

ঘটনার পরদিন শনিবার বেলা ১০টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও সেখানে কোনো সমাধান আসেনি। এরপর চরম মানবিক বিপর্যয়ের মধ্যদিয়ে খোলা আকাশের নীচে ৭৮ ঘণ্টা পার করে ভুক্তভোগী ১২ জন।

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, এদিন সকাল সাড়ে ১০টায় বিজিবি-বিএসএফের মধ্যে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে ১২ জনকে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গাড়িতে করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com