শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কোনো চাপে নতিস্বীকার করবে না সরকার: শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধিঃ / ২৮৪ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেছেন, কোনো চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, দিপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com