শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২৩০ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ওনার যে অসুস্থতা ও বয়স সেটি বিবেচনায় নিতে হবে। বিশেষ করে বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে যেভাবে ওনাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এর কারণে এবার তিনি বেশ কঠিন সময় পার করছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। প্রতিদিন সন্ধ্যায় তার পরীক্ষার রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে দেশে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে। আলহামদিুল্লাহ এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও ওনার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন।

খালেদা জিয়ার সুস্থাতায় দেশবাসীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চান ডা. জাহিদ। তিনি বলেন, যাতে তিনি বাংলাদেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com