মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

গাজীপুরে চলন্ত বাসে আগুন

Reporter Name / ৩৯৫ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মুহূর্তের মধ্যেই বাসটি পুড়ে যায়।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ বলেন, আমরা বাসের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখলাম ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নামতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলটি যানবাহন চলাচলের জন্য ব্যস্ত একটি এলাকা। বাসে হঠাৎ অগ্নিকাণ্ডে আশপাশের পরিবহন ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com