মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা

বিনোদন ডেস্কঃ / ১৭৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। শারীরিক অসুস্থতার কারণে আসানসোলে শো বাতিল করেছেন এই কণ্ঠশিল্পী। আজ রোববার (৭ ডিসেম্বর) শো করার কথা ছিল তার। এছাড়াও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়। এরপর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে।

এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com