মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩৩৭ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:২৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আগামী ২১ জানুয়ারি, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তার এই তফসিল ঘোষণা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী তাঁদের ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

অন্যদিকে, তফসিল ঘোষণার পরে রাজনৈতিক দল বা প্রার্থী কেউ যদি নির্বাচনী আইন লঙ্ঘন করেন, তবে বিধি অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com