মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলা সেরা বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ 

আলমগীর মন্ডলঃ / ২৭১ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের শীর্ষে অবস্থান করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ।
উপজেলার সেরা বিদ্যাপীঠ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৪৭ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
উপজেলার অন্যান্য স্কুলের মধ্যে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ৫, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ৪, মশান মাধ্যমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ১,
মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, মাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, জি এম এস মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ১ এবং আবুরি মাগুরা মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ১ জন বৃত্তি লাভ করে।
উল্লেখ্য, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে বরাবরই উপজেলার মধ্যে শীর্ষে অবস্থান করে আসছে, তাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাক এ প্রত্যাশা সংশ্লিষ্ট সকল অভিভাবক এবং এলাকার সচেতন মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com