মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ৩০৪ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ন

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, রোববার জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ৩০ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে বলে নোটিশে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com