মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি

তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ / ২১০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

নির্বাচন কমিশনে (ইসি) এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছে তিনি এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বলেন, ‘সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান।’

নির্বাচন কমিশনে যাওয়ার আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বেলা ১১টা ২৫ মিনিটে তারেক রহমানের গাড়ি বহর ঢাবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা। এরপর হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনের জন্য রওয়ানা হন তারেক রহমান।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com