শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি

ক্রীড়া ডেস্কঃ / ৩২০ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

বিপিএলের ১২তম আসর শুরু হয়ে গেছে সিলেটে। আজ (শুক্রবার) দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মাঝে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। তবে কোথাও বিপিএলের নতুন ট্রফির দেখা মেলেনি।

বিপিএল শুরুর আগেই ট্রফি এসেছিল বাংলাদেশে। কিন্তু সেটা পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফলে নতুন করে আবারো বানানো হচ্ছে ট্রফি। এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।’

বিসিবির সহ-সভাপতি আরও যোগ করেন, ‘এজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’

দুবাইয়ে হীরাখচিত ট্রফি তৈরিতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকার বেশি। মিডিয়া কমিটির চেয়ার‌ম্যান আমজাদ হোসেন বলেন, ‘ট্রফিটা অর্ডার করা হয়েছে, হীরাখচিত ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফি (বানানোর) খরচ। সাখাওয়াত ভাই যেটা বললেন, আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’

বিপিএলের জন্য দুটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাখাওয়াত বলেন, ‘আমরা দুটা ট্রফি আনছি, একটা দিয়ে দিব, আরেকটা রাখব বিসিবিতে। একটা আনলে দাম যা হয় দুইটা আনলে অনেক কম পড়ে, একই জিনিস। বিসিবিতে একটা থাকল এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com