মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

নিজেদের মাঠে মৌসুমের প্রথম হারের মুখ দেখল রিয়াল

ক্রীড়া ডেস্কঃ / ২৪৮ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ৩ খেলোয়াড় লাল কার্ড দেখেন এই ম্যাচে, শেষ পর্যন্ত রিয়াল ২-০ গোলে হেরে যায় সেল্টা ভিগোর কাছে। ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বাড়ল তাদের।

রিয়ালের এমন দুর্যোগ প্রথমার্ধে আঁচ করা যায়নি। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিল, বিরতিতে গিয়েছিল অপরিবর্তিত স্কোরলাইন নিয়ে।

তবে পরিস্থিতিটা বদলে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। গোল খায় রিয়াল। ৫৪ মিনিটে উইলিয়ট সোয়েডবার্গ পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ এক ফ্লিক শটে সেল্টাকে এগিয়ে দেন।

এরপর ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। মাঠে না নামলেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখতে হয় ব্রাজিল ফরোয়ার্ড এনদ্রিককেও। কোচ শাবি আলনসোও দেখেন হলুদ কার্ড। রিয়াল যখন নয় জনের দলে, তখনই পাল্টা আক্রমণে সোয়েডবার্গ আবার গোল করে ব্যবধান বাড়িয়ে দেন।

লা লিগায় রিয়ালের এটি দ্বিতীয় হার। এর আগে সেপ্টেম্বর মাসে আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল। নভেম্বরে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে লিভারপুলের মাঠেও হেরেছিল দলটি।

এই হারে কোচ শাবি আলনসোর দল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়ল। শনিবার রিয়াল বেতিসের মাঠে বার্সা ৫-৩ ব্যবধানে জিতেছে। রিয়াল এখন তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে আছে, ভিয়ারিয়ালের আবার একটি ম্যাচ হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com