শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্কঃ / ৩৪০ জন পড়েছেন
প্রকাশঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

কলম্বোয় আজ (১৫ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে খুব বেশি দেখা যায়নি ধুম-ধাড়াক্কা ব্যাটিং, মুহুর্মূহু ছক্কা । ইশান কিশান ৩টি ছক্কা মেরে এই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন। তিলক বার্মা, শিবাম দুবে ও রিঙ্কু সিংও একটি করে ছক্কা মারেন। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারতীয় ব্যাটাররা।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। কোনো রান না করেই সালমান আলি আগার বলে আউট হন অভিষেক। এরপর অবশ্য ইশান কিশান ও তিলক বার্মা ঝড় তোলেন। তিলক ২৪ বলে ২৫ রান করে আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান ইশান কিশান। ৪০ বরে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ছক্কা মারেন ৩টি ও ১০টি মারেন বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ২৯ বলে ৩২ রান। ১৭ বলে ২৭ রান করেন শিবাম দুবে। হার্দিক পান্ডিয়া আউট হন শূন্য রানে। ১১ রান করেন রিঙ্কু সিং।

এদিকে এই ম্যাচে পাকিস্তান ৬ জন স্পিনার ব্যবহার করে রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে কোনো দল এতগুলো স্পিনার ব্যবহার করেনি। পেসার ছিলেন মাত্র একজন, শাহিন আফ্রিদি। ৩ উইকেট নেন সাইম আইয়ুব, ১টি করে নেন সালমান আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com