মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্মরণসভা রাতে খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য, সকালে মিলল আর্জেন্টিনা সমর্থক যুবকের মরদেহ কুষ্টিয়ায় ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে পালালো যাত্রী কুমারখালীতে কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর মরদেহ কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুরে বদলি মিরপুর উপজেলা বিসি ডিএস এর কমিটির অনুমোদন

পুরোনো রূপে ফিরলেন কিয়ারা

বিনোদন ডেস্কঃ / ২১০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। অনুরাগীদের চমকে দিয়ে নয়, বরং নিজেই আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন।

কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা।

অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিয়োর শুটিং দিয়েই নিজের কাজে ফিরলেন তিনি।

শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন কিয়ারা। পাশাপাশি মেয়ে সায়রার নানা কর্মকাণ্ডও ফাঁস করলেন তিনি। অভিনেত্রী জানান, ‘মেয়ে ভালো আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com