মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

বাউলের ওপর হামলা: শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা, হাতাহাতি

Reporter Name / ১০৭ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

সারা দেশে বাউলদের ওপর হামলা-আক্রমণের বিচারের দাবিতে শাহবাগে আয়োজিত এক অনুষ্ঠানে বাধা দিয়েছে একদল যুবক। ২৮ নভেম্বর, শুক্রবার বিকাল ৫টার দিকে ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি সংগঠনের সেই অনুষ্ঠানে হাতাহাতিও হয়েছে; ভাংচুর করা হয়েছে অনুষ্ঠানের ‘ব্যাকড্রপ’।

শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে ‘গানের আর্তনাদ’ নামে অনুষ্ঠান চলছিল। আয়োজকদের দাবি, সেসময় ‘জুলাই মঞ্চের’ ব্যানারে যুবকরা মিছিল নিয়ে এসে বাধা দেন। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, “আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন।

“এখানে তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কি করেন, কিন্তু আমরা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে যাইনি। আমরা তাদেরকে বলেছি, আমাদের কাজটা আমাদের করতে দেন, আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।”

শাহবাগ থানার সামনে এবং পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ আয়োজকদের। তবে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, “আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।”

‘সম্প্রীতি যাত্রা’ এর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা.

অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শিল্পীরা বাউল আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি তুলে ধরেন। প্রতিবাদী গান ও মশাল মিছিল করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com