শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাবরি মসজিদ নির্মাণ হুমায়ুনের বাড়িতে এলো ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা

আন্তর্জাতিক ডেস্কঃ / ২২০ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান হিসেবে পাওয়া নগদ অর্থ গণনার কার্যক্রম চলছে। গত শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদ ধ্বংসের দিনটির স্মরণে তিনি রেজিননগরে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেদিন থেকেই অনুদান গ্রহণ শুরু হয়।

হুমায়ুন কবীরের দাবি, মসজিদটি নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন। ইতোমধ্যে অনলাইনে এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান জমা পড়েছে। তিনি জানান, এখনও পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে এবং মোট অনুদান সংগ্রহের পরিমাণ এখন পর্যন্ত এক কোটি ১০ লক্ষ টাকা।

জানা গেছে, নগদ অর্থ গণনার জন্য আলেম-উলামা এবং গণনা মেশিন ব্যবহার করে ৩০ জন লোক নিয়োজিত আছেন।

হুমায়ুন কবীর জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি একাই প্রায় ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাবরি মসজিদ নির্মাণে টাকা সংক্রান্ত এই ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। তবে আগামী ২০২৬ সালের নির্বাচনে এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com