শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাবা-‌ছে‌লে‌কে ছুরিকাঘাত, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৯০ জন পড়েছেন
প্রকাশঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছে‌লে‌কে ছুরিকাঘাতের অভিযোগে উঠে‌ছে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে। আহতরা হলেন, শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)।
শনিবার (২৫ জুলাই) দুপুরে এ ছুরিঘাতের ঘটনা ঘটে। পরে এ নিয়ে বিক্ষোভ হয়।
আহত শফিউল আলম সুমন জানিয়েছেন তিনি তার অসুস্থ মাকে নিয়ে কোর্ট স্টেশন থেকে টেনে উঠছিলেন এসময় ট্রেনের একজন স্টাফ তাদের বাধা দেন এ নিয়ে বাকবিতণ্ডা হয় একপর্যায়ে ওই স্টাফ তাকে ও তার বাবাকে ছুরিকাঘাত করেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় ট্রেনের লোকোমাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগা‌ন্তিতে প‌ড়েন সাধারণ যাত্রীরা।
স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর র‌শিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com