মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন শনিবার শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় রাগীব রউফ চৌধুরী

আলমগীর মন্ডলঃ / ৪২৮ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তাঁর বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরী ও মা নার্গিস রউফ চৌধুরীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাবা–মায়ের আদর্শ ও দোয়া নিয়েই তিনি জনগণের কাছে যাবেন। মিরপুর ও ভেড়ামারার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবহেলিত জনপদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে চান।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণাকে কেন্দ্র করে মিরপুর ও ভেড়ামারায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশ্বাস, মিরপুর–ভেড়ামারার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসায় আসন্ন নির্বাচনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে বিজয়ী হবেন বলে তারা মনে করছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com