শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত দুই ইউনিয়ন, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ায় বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ কুষ্টিয়ার কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার বাবার জানাজায় যাওয়ার পথেই ট্রাকের চাপায় প্রাণ গেল ছেলের এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ মিরপুরে সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক মিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘ভালো থেকো আমার প্রিয় শহর’, ঢাকা ছাড়লেন পরীমণি

বিনোদন ডেস্কঃ / ২৭০ জন পড়েছেন
প্রকাশঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন; তবে তা কাজের তুলনায় বেশি। পরীমণি নিজের ব্যক্তিগত জীবন বেশ উপভোগ করেন; আর সেসব মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিতে পছন্দ করেন নায়িকা।

চলছে শীতের মৌসুম; অর্থাৎ পিঠা-পার্বণ তো চলবেই! আর সাধারণের মতো তিনিও পিঠা খেতে ঢাকা ছাড়লেন।

শুক্রবার দুপুরেই ঢাকা ছাড়েন এই নায়িকা; পথিমধ্যে ছবি তুলে জানান দিলেন তার ভ্রমণের কথা।

পরীমণি তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, নায়িকা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নেমেছেন। শুভ্র সাদা রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন। কোনো ছবিতে তাকে হাসিখুশি মুখে হাত উঁচিয়ে ভি সাইন দিতে দেখাতে দেখা যায়, আবার কোনো ছবিতে তাকে আনন্দে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবিগুলোতে নায়িকার পরনে ছিল জিন্স, টি শার্ট ও জ্যাকেট। পেছনে সবুজ গাছপালা ও পরিষ্কার নীল আকাশ ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!’

পরীমণির এই ছবিটি নজর কেড়েছে ভক্তদের। মুহূর্তেই তা হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে। নেটিজেনদের অনেকের অনুমান, নিজের গ্রামের বাড়ি বরিশালের দিকে সম্ভবত রওনা হয়েছেন নায়িকা; সেখানেই শীতকালীন পিঠা খেতে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com