বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সার জব্দ ও জরিমানা কুষ্টিয়ার পদ্মা নদীতে চর দখল নিয়ে দুই বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ায় লালন সাঁইয়ের দানবাক্সে এবার মিলল ৮ লাখ টাকা কুষ্টিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ টাকার বৃত্তি প্রদান কুষ্টিয়ার মিরপুরে চাপাতি-খেলনা পিস্তলসহ দুই ডাকাত আটক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কুষ্টিয়ায় দুই দিনের নবজাতক বিক্রি, বেশি দামে বিক্রির আশায় নিখোঁজ নাটক কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সার জব্দ ও জরিমানা

মিরপুর প্রতিনিধি: / ৪৮ জন পড়েছেন
প্রকাশঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যাবসায়ীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ও ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ -এর ধারা ৮(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে মজুদ থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করেন।

এছাড়াও  মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামান নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রয় করায় তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম প্রমুখ এসময়ে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে পুনরাবৃত্তি ব্যতিরেকে প্রকৃত কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে।

সেই সাথে বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com