মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত

মিরপুর প্রতিনিধিঃ / ১৯৯ জন পড়েছেন
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ফুটবল মাঠের শহিদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এরপর সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com