শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলকাতায় হোটেলে আগুন : সাংবাদিক দেবাশীষ স্ত্রী-সন্তানসহ নিহত মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ ‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে চেক বিতরণ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক-গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি পিছলে পদ্মায়, ১ শিশু নিখোঁজ কুষ্টিয়া রেলওয়ে ষ্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো

মিরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি: / ১৩ জন পড়েছেন
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, প্রাণি সম্পদক কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম,

উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সমাজসেবা অফিসার জামসেদ আলী, পৌরসভার সচিব আব্দুল মান্নান প্রমুখ।

সমসাময়িক বিষয় নিয়ে বক্তারা বলেন, পার্থেনিয়াম একটি অতি ক্ষতিকর আগাছা। এটি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ, কৃষি ও মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এই গাছের রেণু বা ধুলিকণা শ্বাস-প্রশ্বাসে প্রবেশ করলে অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, চোখ চুলকানো এবং নাক থেকে পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। ফসলের জমিতে এর উপস্থিতি ফলন মারাত্মকভাবে কমিয়ে দেয় এবং এই গাছ খাওয়া পশুর দুধে দুর্গন্ধ ও তিক্ত স্বাদ হয় এবং দুধ উৎপাদন কমে যায়।

এরই প্রেক্ষিতে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, স্বাস্থ্য ঝঁুকির কথা চিন্তা করে উপজেলার সকল রাস্তাঘাটের উভয় পাশে জন্মানো পার্থেনিয়াম নামক ক্ষতিকর আগাছা পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত কেটে উপজেলাকে পার্থেনিয়াম আগাছা মুক্ত করা হবে।

শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোযোগী করতে এবং শৃঙ্খলা ফেরাতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা বা আড্ডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং বাল্য বিবাহ বন্ধে ও মাদক প্রতিরোধে সকল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশকে তথ্য দিয়ে সহায়তা ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এছাড়াও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সুস্থ ও রোগমুক্ত পশু জবাই নিশ্চিত করার পাশাপাশি খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে নিয়মিত মনিটরিং করে ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

শেষে উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সব সময় স্বাভাবিক থাকে সে ব্যাপারে থানা অফিসার ইনচার্জকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com