মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মিরপুরে ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধন

মিরপুর প্রতিনিধিঃ / ১২৫ জন পড়েছেন
প্রকাশঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এই তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর ....
Theme Created By ThemesDealer.Com